প্রতি বছরের মত এবারও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সেক্টরে থাকা গুরুত্বপূর্ণ মানুষের রাষ্ট্রে তাদের প্রভাব আর ক্ষমতাধর ব্যক্তিত্বের তালিকা। ২০১৫ সালে ভারতের ক্ষমতাধর ব্যক্তিবর্গকে নিয়ে ১০০ জনের তালিকায় এবার প্রথমবারের মত জায়গা করে নিলেন বলিউডের সুপারস্টার তিন তারকা অভিনেতা শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। গেল বছরে সালমান খান ও আমির খান ক্ষমতাধর ১০০ জনের তালিকায় থাকলেও ছিলেন না শাহরুখ খান। কিন্তু এবার তিনি প্রথমবারের মত দুই খানের সঙ্গে জায়গা করে নিয়েছেন! ইন্ডিয়ান এক্সপ্রেসের শীর্ষ ১০০ জন ক্ষমতাধর মানুষের তালিকায় সুপারস্টার অভিনেতা সালমান খানের পজিশন গেল বছরের মত এক জায়গায় রয়েছে। চলতি বছরের মত গেল বছরেও সালমান খান ৮৩ নম্বরে ছিলেন। আর প্রথমবার দুই খানের সঙ্গে জায়গা করে নেয়া ভারতের অসম্ভব জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান দখল করলেন ৯৭ নম্বর পজিশন! গেল বছরে ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করে আমির খান ও শাহরুখ খান ব্যাপক জনরোষে পতিত হয়েছিলেন। তথাপিও তাদের জনপ্রিয়তা খুব একটা কমেনি এবছর। যদিও আমির খান গেল বছরের থেকে পজিশনের দিক থেকে ২ র্যাঙ্ক পিছিয়েছেন। চলতি বছরে ভারতের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় আমির খানের নাম আছে ৭২ নাম্বারে! তিন খান ছাড়াও একশো জন ক্ষমতাধর মানুষের এই তালিকায় আছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেতত্রী। বিশেষ করে নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা করন যোহরের পজিশন সবাইকে আশ্চর্য করার মতনই! হ্যাঁ, করন যোহর ক্ষমতার দিক দিয়ে পিছনে ফেলেছেন শাহরুখ ও সালমান খানকেও। তাদেরকে পিছনে ফেলে করন যোহর নিয়েছেন ৭৬ নম্বর পজিশন! অন্যদিকে এই তালিকায় আছেন সদ্য হলিউডে পাড়ি জমানো বলিউডের আবেদনময়ী দুই অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। একশো জন ক্ষমতাধরের তালিকায় তারা আছেন যখাক্রমে ৯৩ এবং ৯৮ নম্বরে! উল্লেখ্য, ইন্ডিয়ান এক্সপ্রেসের বিভিন্ন ক্ষেত্রে একশো ক্ষমতাধর ভারতীয়দের জরিপে সবার প্রথমে আছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজনীতি
[রাজনীতি][twocolumns]
আন্তর্জাতিক
[আন্তর্জাতিক][bleft]
বিজ্ঞান-প্রযুক্তি
[বিজ্ঞান-প্রযুক্তি][bsummary]
Subscribe to:
Post Comments (Atom)
social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
Popular Posts
recent posts
recentposts
popular
-
অনলাইন ডেস্ক: ডিম হচ্ছে এমন একটি খাবার যা ভীষণ সহজে রান্না করা যায়, অনেক রকম রেসিপিতে রান্না করা যায়, আবার ছোট-বড় সকলেই খেতে ভালোবাসেন। ...
-
রসমালাই খাবারটির নাম শুনলেই জিভে পানি চলে আসে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও রসমালাই খেতে পছন্দ করেন। মজাদার এই মিষ্টিটি সাধারণত ছ...
-
শীতের অন্যতম একটি সবজি হল বাঁধাকপি। শীতকালে প্রায় সব বাসায় বাঁধাকপি ভাজি করা হয়। এমনকি বাঁধাকপি দিয়ে তরকারিও রান্না করা হয়ে থাকে! বাঁধাকপ...
-
রেস্তরাঁ স্টাইলে রান্না করা শীতের সবজি সবজি যারা খেতে পছন্দ করেন, তাদের জন্য শীতকাল খুব প্রিয় একটি ঋতু। বাজারে গেলে পাওয়া যায় নানা রকম ...
-
যা লাগবে মুরগি স্কিনসহ আস্ত (১ কেজি পরিমাণ ) ১ টি গোলমরিচ ফাঁকি ১ টেবল চামচ লবণ ২ চা চামচ পাপরিকা পাউডার ২ চা চামচ ( পাপরিকা না পেলে কাশ...
-
আপনার নিজের হাতে রান্না করা খাবারের খুব সুন্দর একটি ছবিসহ রেসিপিটি বাংলায় লিখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আপনার রেসিপিটি য...
-
অনলাইন ডেস্ক: আমরা প্রতিনিয়ত যেসকল খাবার খাচ্ছি তা সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলছে। শুধু শরীর নয় এটি আমাদের ত্বকেও প্রত্যক্ষভাবে প্রভাব ...
-
রাজীবপুর (কুড়িগ্রাম) : এই বিশ্ব সংসারে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন দুর্গম দইখাওয়া...
-
শীতের এই মৌসুমে গরম গরম কাবাব আর নানা কিন্তু সন্ধ্যে হলেই বেশ জমে। কাবাব খেতে বাইরে যাওয়া কেন, ঘরেই তৈরি করে নিন না মজাদার রেশমি কাবাব। চ...


No comments: