ঢাকা: ফেইসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিয়েগো দিজোদানকে গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ। মঙ্গলবার সকালে সাও পাওলোতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় তাকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল তার গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছে। সার্জিপ রাজ্যের পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি বর্তমানে প্রিভেনটিভ অ্যারেস্টের এর আওতায় আছেন। সেখানকার একটি আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য আটক কারা হয়েছে বলে জানিয়েছেন ফেইসবুকের একজন মুখপাত্র। তবে তাকে পুলিশি হেফাজতে নেয়ায় তারা বেশ হতাশ হয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য যে, একটি মামলার তদন্তের জন্য হোয়াটস অ্যাপ মেসেজ পাওয়ার অনুরোধে সাড়া না মেলায় আটক করা হয় এই কর্মকর্তাকে। তবে ফেইসবুক কর্তৃপক্ষের ভাষ্যমতে, ‘হোয়াটস অ্যাপের মালিকানা ফেইসবুকের হলেও তা আলাদাভাবে পরিচালিত হয়। তারা আরো বলেন, ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কোন প্রশ্ন থাকলে ফেইসবুক তাতে সবসময় সাড়া দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে’। তবে ব্রাজিলিয়ার কর্তৃপক্ষের মতে, ‘একটি সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালান মামলা তদন্তের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ চেয়ে কয়েক দফা অনুরোধ করার পরেও সাড়া না মেলায় বিচারক দিজোদানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছে আদালত’। এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াল ফেইসবুক। এর আগে অন্য একটি ফৌজদারি মামলার তদন্তে সহযোগিতা না মেলায় ডিসেম্বরে সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার আদেশ দেন এক বিচারক। সে সময় কয়েক কোটি গ্রাহক সামাজিক যোগাযোগের এই মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে পরদিন আবার হোয়াটসঅ্যাপ চালু করে দেয়া হয়।
রাজনীতি
[রাজনীতি][twocolumns]
আন্তর্জাতিক
[আন্তর্জাতিক][bleft]
বিজ্ঞান-প্রযুক্তি
[বিজ্ঞান-প্রযুক্তি][bsummary]
Subscribe to:
Post Comments (Atom)
social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
Popular Posts
recent posts
recentposts


No comments: