ঢাকা : দেশের প্রথম সারির ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড অলিভ ট্রি ফুডস ঢাকায় নিয়ে এলো নতুন আইসক্রিম ব্র্যান্ড কোল্ড স্টোন ক্রেমারি। বিশ্বের ২৭ টি দেশে ১ হাজার তিনশ এর বেশি স্টোর আছে এই প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ডটির। বিশ্বজুড়ে কোল্ড স্টোন ক্রেমারি পরিচিত বেড়েছে মেড ফ্রেশ ডেইলি, আইসক্রিম ক্রিয়েশনস, সুপার রিচ ক্রিম সিগনেচার ক্রিয়েশনস, শেকস এবং স্মুদিস এর মাধ্যমে। সম্প্রতি ৪ হাজার স্কয়ারফিট জায়গা নিয়ে ২৩ গুলশান এভিনিউতে ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন হয়ে গেল কোল্ড স্টোন ক্রেমারির। এসময় উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বেসির ডেপুটি চিফ অব মিশন মি. ডেভিড মেয়ালে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট কাহালা ব্র্যান্ডস, মি. এডি জিমেনজ, অলিভ ট্রি ফুডস লি. এর চেয়ারম্যান মি. এহসানুল হাবিব এবং এমডি মি. শেখ আফতাব আহমেদ প্রমুখ। কোল্ড স্টোন ক্রেমারির সিগনেচার ক্রিয়েশনস থিমে ছিল আকর্ষণীয় ফ্যাশন শো। এছাড়া ফ্ল্যাশ মব, লাইভ মিউজিক মাতিয়ে রাখে সবাইকে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কাপ, কোন এবং ওয়াফল বোল ভরা মুখরোচক আইসক্রিম। ১৯৮৮ সালে ইউএসএ এর অ্যারিজোনায় প্রথম যাত্রা শুরু করে কোল্ড স্টোন ক্রেমারি আইসক্রিম। নতুন নতুন স্বাদ আর ক্রিয়েশসনস নিয়ে এসে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আইসক্রিম ব্র্যান্ডটি। এদিকে অলিভ ট্রি ফুডস লি. (ওটিএফএল) বাংলাদেশের অন্যতম ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে কয়েক বছর ধরে। ‘ওয়টারক্রেস’ এবং ‘অরেঞ্জ অ্যান্ড হাফ ক্যাফে’ এরই মধ্যে প্রকিষ্ঠিতস দুটি ব্র্যান্ড। এবার নিজেদের তৃতীয় ব্র্যান্ড হিসেবে ওটিএফএল নিয়ে এসেছে প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড ‘কোল্ড স্টোন ক্রেমারি’। ওটিএফএল ‘কাহালা ব্র্যান্ডস’ এর মাস্টার ফ্রাঞ্চাইজ। যারা স্কটসডেল অ্যারিজোনা ইউএসএ এর ১৮ টি ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডের আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজার।
রাজনীতি
[রাজনীতি][twocolumns]
আন্তর্জাতিক
[আন্তর্জাতিক][bleft]
বিজ্ঞান-প্রযুক্তি
[বিজ্ঞান-প্রযুক্তি][bsummary]
Subscribe to:
Post Comments (Atom)
social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
Popular Posts
recent posts
recentposts
popular
-
অনলাইন ডেস্ক: ডিম হচ্ছে এমন একটি খাবার যা ভীষণ সহজে রান্না করা যায়, অনেক রকম রেসিপিতে রান্না করা যায়, আবার ছোট-বড় সকলেই খেতে ভালোবাসেন। ...
-
রসমালাই খাবারটির নাম শুনলেই জিভে পানি চলে আসে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও রসমালাই খেতে পছন্দ করেন। মজাদার এই মিষ্টিটি সাধারণত ছ...
-
শীতের অন্যতম একটি সবজি হল বাঁধাকপি। শীতকালে প্রায় সব বাসায় বাঁধাকপি ভাজি করা হয়। এমনকি বাঁধাকপি দিয়ে তরকারিও রান্না করা হয়ে থাকে! বাঁধাকপ...
-
রেস্তরাঁ স্টাইলে রান্না করা শীতের সবজি সবজি যারা খেতে পছন্দ করেন, তাদের জন্য শীতকাল খুব প্রিয় একটি ঋতু। বাজারে গেলে পাওয়া যায় নানা রকম ...
-
যা লাগবে মুরগি স্কিনসহ আস্ত (১ কেজি পরিমাণ ) ১ টি গোলমরিচ ফাঁকি ১ টেবল চামচ লবণ ২ চা চামচ পাপরিকা পাউডার ২ চা চামচ ( পাপরিকা না পেলে কাশ...
-
আপনার নিজের হাতে রান্না করা খাবারের খুব সুন্দর একটি ছবিসহ রেসিপিটি বাংলায় লিখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আপনার রেসিপিটি য...
-
অনলাইন ডেস্ক: আমরা প্রতিনিয়ত যেসকল খাবার খাচ্ছি তা সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলছে। শুধু শরীর নয় এটি আমাদের ত্বকেও প্রত্যক্ষভাবে প্রভাব ...
-
রাজীবপুর (কুড়িগ্রাম) : এই বিশ্ব সংসারে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন দুর্গম দইখাওয়া...
-
শীতের এই মৌসুমে গরম গরম কাবাব আর নানা কিন্তু সন্ধ্যে হলেই বেশ জমে। কাবাব খেতে বাইরে যাওয়া কেন, ঘরেই তৈরি করে নিন না মজাদার রেশমি কাবাব। চ...


No comments: