ঢাকা : স্বঘোষিত ধনকুবের ও রহস্যময় ব্যক্তিত্ব প্রিন্স মুসা খ্যাত মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। বৃহস্পতিবার (১০ মার্চ) নিয়মিত বৈঠকে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করে দুদকের বিদায়ী কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু জানান, আগামী কালের মধ্যে মামলাটি হতে পারে। ডেটকো গ্রুপের মালিক মুসা বিন শমসের। তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানে গত ৪ জানুয়ারি দ্বিতীয়বারের মতো তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন অনুসন্ধানী কর্মকর্তা। কিন্তু একদিন আগেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ ডেথ ফোবিয়ার (মৃত্যু আশঙ্কা) কথা জানিয়ে হাজিরা দিতে তিন মাসের সময় চেয়ে আবেদন করেন তিনি। মুসা বিন শমসেরের পক্ষে তার জনশক্তি প্রতিষ্ঠান ডেটকো প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা দুদক চেয়ারম্যানের বরাবর আবেদনটি করেন। আবেদনটি বিবেচনা করে ১০ কর্মদিবস সময় দিয়ে ২৮ জানুয়ারি ফের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি বলেছেন, সুইস ব্যাংকে তার ১২শ কোটি ডলার রয়েছে; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে)। যৌথ অ্যাকাউন্টকাধারীদের মাঝে তারই নিজস্ব অ্যাকাউন্টে এই টাকা আছে বলে উল্লেখ করা হয়। তবে যৌথ অ্যাকাউন্টধারীদের সঙ্গে ‘ডিড অব অ্যাগ্রিমেন্ট’ থাকার কারণে ওই অ্যাকাউন্টে অন্যদের কী পরিমাণ অর্থ রয়েছে এবং ওই অ্যাকাউন্টের অংশীদার কতজন সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। এছাড়াও সম্পদ বিবরণীতে বলা আছে, সুইস ব্যাংকের আরেক অ্যাকাউন্টে তার ৯০ মিলিয়ন ডলারের (৭১১ কোটি টাকা) সমপরিমাণ প্লাটিনাম, হীরা ও স্বর্ণালঙ্কার রয়েছে। এছাড়া, সম্পদ বিবরণীতে বলা হয়েছে, রাজধানীর গুলশানের ৮৪ নম্বর রোডে ‘দ্য প্যালেস’ নামে ১৫ নম্বর বাড়িটি বহুতল ভবন নির্মাণের জন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তি করে ২০ কোটি টাকা নিয়েছেন মুসা বিন শমসের। ওই বাড়িটি তার নামে ছিল। পরে তিনি তার স্ত্রী কানিজ ফাতেমা চৌধুরীকে বাড়িটি দান করেছেন। এছাড়া গাজীপুর ও সাভারে তার নামে ১ হাজার ২০০ বিঘা জমি রয়েছে। তার কাছে ওইসব জমির দলিল থাকলেও জমিগুলো দখলে নেই। জমিগুলোর দখল ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
রাজনীতি
[রাজনীতি][twocolumns]
আন্তর্জাতিক
[আন্তর্জাতিক][bleft]
বিজ্ঞান-প্রযুক্তি
[বিজ্ঞান-প্রযুক্তি][bsummary]
Subscribe to:
Post Comments (Atom)
social counter
[socialcounter]
[facebook][#][215K]
[twitter][#][115K]
[google-plus][#][200K]
[instagram][#][152,500]
Popular Posts
recent posts
recentposts
popular
-
অনলাইন ডেস্ক: ডিম হচ্ছে এমন একটি খাবার যা ভীষণ সহজে রান্না করা যায়, অনেক রকম রেসিপিতে রান্না করা যায়, আবার ছোট-বড় সকলেই খেতে ভালোবাসেন। ...
-
রসমালাই খাবারটির নাম শুনলেই জিভে পানি চলে আসে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারাও রসমালাই খেতে পছন্দ করেন। মজাদার এই মিষ্টিটি সাধারণত ছ...
-
শীতের অন্যতম একটি সবজি হল বাঁধাকপি। শীতকালে প্রায় সব বাসায় বাঁধাকপি ভাজি করা হয়। এমনকি বাঁধাকপি দিয়ে তরকারিও রান্না করা হয়ে থাকে! বাঁধাকপ...
-
রেস্তরাঁ স্টাইলে রান্না করা শীতের সবজি সবজি যারা খেতে পছন্দ করেন, তাদের জন্য শীতকাল খুব প্রিয় একটি ঋতু। বাজারে গেলে পাওয়া যায় নানা রকম ...
-
যা লাগবে মুরগি স্কিনসহ আস্ত (১ কেজি পরিমাণ ) ১ টি গোলমরিচ ফাঁকি ১ টেবল চামচ লবণ ২ চা চামচ পাপরিকা পাউডার ২ চা চামচ ( পাপরিকা না পেলে কাশ...
-
আপনার নিজের হাতে রান্না করা খাবারের খুব সুন্দর একটি ছবিসহ রেসিপিটি বাংলায় লিখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আপনার রেসিপিটি য...
-
অনলাইন ডেস্ক: আমরা প্রতিনিয়ত যেসকল খাবার খাচ্ছি তা সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলছে। শুধু শরীর নয় এটি আমাদের ত্বকেও প্রত্যক্ষভাবে প্রভাব ...
-
রাজীবপুর (কুড়িগ্রাম) : এই বিশ্ব সংসারে অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন দুর্গম দইখাওয়া...
-
শীতের এই মৌসুমে গরম গরম কাবাব আর নানা কিন্তু সন্ধ্যে হলেই বেশ জমে। কাবাব খেতে বাইরে যাওয়া কেন, ঘরেই তৈরি করে নিন না মজাদার রেশমি কাবাব। চ...


No comments: