রাজনীতি

[রাজনীতি][twocolumns]

আন্তর্জাতিক

[আন্তর্জাতিক][bleft]

বিজ্ঞান-প্রযুক্তি

[বিজ্ঞান-প্রযুক্তি][bsummary]

ই-মেইলের উদ্ভাবক রে আর নেই

আধুনিক বিশ্বের যোগাযোগ ইলেকট্রনিক মেইলিং সিস্টেম বা ই-মেইল ছাড়া প্রায় অসম্ভব। আর এই ই-মেইল যিনি উদ্ভাবন করেছিলেন, সেই রে টমলিনসন মারা গেছেন। খবর বিবিসির। শনিবার যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রে টমলিনসনের মৃত্যু হয়। মার্কিন এই কম্পিউটার ইঞ্জিনিয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৭১ সালে তিনি প্রথম ই-মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান-প্রদানের বিষয়টি শুরু করেন। বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ই-মেইল বার্তাটি পাঠান। বর্তমানে সব ধরনের ই-মেইল ডোমেইনের আগে যে '@' প্রতীকের ব্যবহার করা হয়, তারও প্রচলন শুরু হয় তার মাধ্যমে। রে টমলিনসন পরে বলেছিলেন, তার প্রথম ই-মেইলে কি লেখা হয়েছিল, সেটি তার আর স্মরণ নেই। তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ইন্টারনেটের হল অব ফেমে টমলিনসনের নাম অন্তর্ভুক্ত হয়। রে টমলিনসনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে জি-মেইল। এতে ই-মেইল উদ্ভাবন ও @  প্রতীক প্রচলনের জন্য রে টমলিনসনকে ধন্যবাদ দিয়েছে জি-মেইল।

No comments: